| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের চেতনায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা মির্জা ফখরুলের

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ০৬:৫৭:৩৫:পূর্বাহ্ন  |  ৩৭৬৬ বার পঠিত
ঈদের চেতনায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা মির্জা ফখরুলের

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঈদ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এর মূল শিক্ষা হলো ত্যাগ, আত্মসমর্পণ এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন।

তিনি বলেন, ঈদুল আজহার তাৎপর্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করাই হওয়া উচিত সবার লক্ষ্য।

বিএনপি মহাসচিব আরও বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের এই উৎসব মুসলমানদের মহান আল্লাহর প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা জোগায়।

তিনি বলেন, প্রতিটি ধর্মীয় উৎসবই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি, উদারতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ঈদুল আজহার ত্যাগের চেতনা সমাজে সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মির্জা ফখরুল আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা কায়েমি স্বার্থ পরিহার করে ঈদের আনন্দ ও ত্যাগের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিই এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।

সবশেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন, ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও কল্যাণ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪