| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের গুরুতর গাফিলতি: স্বাস্থ্য অধিদফতর

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১২:১৬:৩৮:অপরাহ্ন  |  ৪০২১২ বার পঠিত
৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের গুরুতর গাফিলতি: স্বাস্থ্য অধিদফতর

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (২৯ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান।

তিনি বলেন, ঘটনার তদন্তে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয় উঠে এসেছে। এ ঘটনায় গঠিত সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল জমা দেওয়া হবে।

ডা. জাহিদ রায়হান আরও জানান, তদন্তে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রটোকলে একাধিক ঘাটতির বিষয়ও পর্যালোচনা করা হয়েছে।

এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। নিহত এক নবজাতকের স্বজন বুধবার রাতে বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন।

ঘটনাটি নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪