| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১৯:২২:১০:অপরাহ্ন  |  ২২৯ বার পঠিত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

রিপোর্টার্স ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার(২৯ মে) নিহতের সহকর্মী ও সৌদি প্রবাসী আরাফাত হোসেন রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহাদি রাজ শুভ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সৌদি প্রবাসী মোহাম্মদ দুলালের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের চর মার্টিন ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে মাহাদি মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলেন। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে তিনি ফুড ডেলিভারির কাজে বের হন। তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরে রাতে সৌদি পুলিশ তাদের জানায়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহাদির মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাদি প্রায় ছয় মাস আগে দ্বিতীয়বারের মতো সৌদি আরবে যান। তার বাবা মোহাম্মদ দুলালও সেখানে অবস্থান করছেন। বাড়িতে মাহাদির মা ও বোন রয়েছেন। তবে পরিবারের সদস্যদের এখনো মৃত্যুর খবর জানানো হয়নি। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪