| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

করোনায় আরও ২ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৫ ইং | ১৬:১৯:৪২:অপরাহ্ন  |  ১৫৪৬৯৯৮ বার পঠিত
করোনায় আরও ২ জনের মৃত্যু

সিনিয়র রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এসময়ে ২১১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ৪ জনসহ দেশে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনে। নতুন করে দুজন মারা যাওয়ায় মৃত্যু সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১০ জনে দাঁড়িয়েছে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪