| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিয়ার রূপকল্পই ফিরিয়ে দেবে চলচ্চিত্রের সুদিন: মঈন খান

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ১৬:৫৯:২৮:অপরাহ্ন  |  ২৮৪ বার পঠিত
জিয়ার রূপকল্পই ফিরিয়ে দেবে চলচ্চিত্রের সুদিন: মঈন খান

স্টাফ রিপোর্টার: চলচ্চিত্রের প্রকৃত উন্নয়ন ও সুদিন ফিরিয়ে আনতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপকল্পই বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (৩০ মে) সকালে বিএফডিসি গেটে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

চলচ্চিত্রের উন্নয়নে জিয়াউর রহমানের অবদান স্মরণ করে মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতিই দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সরকারি অনুদান প্রথা, ফিল্ম আর্কাইভ এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি বিটিভিকে সাদাকালো থেকে রঙিন করেছিলেন তিনি। বিএনপি ক্ষমতায় থাকলেই চলচ্চিত্রের সবচেয়ে বেশি উন্নয়ন হয়।

‘১৭ বছরে এফডিসি ধ্বংস করা হয়েছে’ এমন মন্তব্য করে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, বিগত ১৭ বছরে সাবেক ফ্যাসিস্ট সরকার এফডিসিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রের এই ক্ষতি কাটিয়ে ওঠা হবে।

জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি ও পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম মেঘ। স্বাগত বক্তব্য দেন মহাসচিব ও অভিনেতা এবিএম সোহেল রশিদ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪