| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ২০:৫৪:২৩:অপরাহ্ন  |  ৩৩৮ বার পঠিত
ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের লাশ মঙ্গলবার (২ জুন) ভোলায় নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ৷

সোমবার (১ জুন) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ৷

তোফায়েল আহমেদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজার নামাজ শেষে লাশ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে।

মঙ্গলবার হেলিকপ্টার বা লাশবাহী ফ্রিজিং ভ্যানে ভোলায় নেওয়া হবে। জোহরের নামাজের পরে ভোলা জেলা স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪