| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনপ্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে : জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ১৫:১৯:৩৬:অপরাহ্ন  |  ৩৪১ বার পঠিত
জনপ্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে : জামায়াত আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক: জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ভালো নেই, জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে।’

মঙ্গলবার (২ জুন) সকালে সিলেটের বাদাঘাটে চাচার নির্যাতনে নিহত শিশু ফাহিমার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি মানে জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেওয়া। জ্বালানির মূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম করা হয়েছে।’

শিশু ফাহিমা হত্যার ঘটনায় শোক প্রকাশ করে তিনি দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এ সময় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এক দিনের সফরে নানা কর্মসূচিতে অংশ নিতে সিলেটে অবস্থান করছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪