| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলায় চালিয়েছে ওয়াশিংটন

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ০৬:৪৪:৫৯:পূর্বাহ্ন  |  ১৬৮৯০৩৭ বার পঠিত
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলায় চালিয়েছে ওয়াশিংটন
ছবির ক্যাপশন: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/এএফপি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

নানা টালবাহানার পর ইরান-ইসরায়েল সংঘাতে জড়াল যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলায় চালিয়েছে ওয়াশিংটন। এই বিমান হামলা নিয়ে ইসরায়েলে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। এবার মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র।

রবিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই সাহসী সিদ্ধান্তের জন্য ট্রাম্প ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে নিজের নাম লিখে দিয়েছেন।”

তিনি আরও বলেন, “ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঐতিহাসিক পদক্ষেপের নেতৃত্ব দিয়েছেন।”

ইরানে বিমান হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা এমনভাবে একসঙ্গে কাজ করেছি, যেমন আগে হয়তো কেউ কখনও করেনি।”

তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পর দ্বিতীয় দফায় ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “ইরান যদি বল প্রয়োগের মাধ্যমে এই হামলার জবাব দেয় তবে অপ্রতিরোধ্য প্রতিশোধের মুখোমুখি হবে।”



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪