রিপোর্টার্স২৪ ডেস্ক: যশোরের বেনাপোল বাজারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা করা হয়েছে হয়েছে অভিযোগ করেছে তার দল। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়।
তবে গাড়িতে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপদে রয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত ও তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।
রিপোর্টার্স২৪/ঝুম