ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ডে দ্রুতগামী যাত্রীবাহী মোড়ল পরিবহনের ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখী সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মোড়ল এক্সপ্রেস পরিবহনের চালক রবিউল মিয়াকে শনিবার (২১ জুন) রাতে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ বরিশাল থেকে আটক করেছে।
রোববার (২২ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মাদ রোকিবুজ্জামান। আটককৃত চালক ঝালুকাঠি জেলার নলছিটি উপজেলার ডুবলি গ্রামের মৃত নুর মোহাম্মাদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবনাতলা বাসস্ট্যান্ডে গত ৪ জুন মোড়ল পরিবহনের সংঘর্ষে মাহেন্দ্র গাড়ির সংঘর্ষে ৫ জন নিহত হয়। এঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানায় মামলা দায়ের পর পুলিশ সোর্সের মাধ্যমে মোড়ল পরিবহনের বাস সনাক্ত ও চালক মো. রবিউল মিয়াকে শনিবার রাতে আটক করে।
ভাঙ্গা হাইওয়ের থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ রোকিবুজ্জামান জানান, গত ৪ জনু ঢাকা বরিশাল মহাসড়কের বাবনাতলাশ মোড়ল এক্সপ্রেসের সাথে মাহেন্দ্র গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত আসামী রবিউল ইসলামকে সোর্স, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঝালুককঠির নলছিটি গ্রামের নানা বাড়ি থেকে আটক করা হয়। রোববার (২২ জুন) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রিপোর্টার্স২৪/আরএইচ