| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে হত্যা

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ২১:৫২:৪২:অপরাহ্ন  |  ১২১ বার পঠিত
স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে হত্যা

স্টাফ রিপোর্টার: রাজধানীর মৌচাকে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে মৌচাকের পাশে আনারকলি মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।

লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার স্বজনরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিল্লাল হোসেনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার দেহে ছুরিকাঘাত রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয় ও মালিকের বাসা ভাঙচুরের ঘটনায় বিল্লাল হোসেনের নাম আলোচনায় আসে।

ওই ঘটনায় সোহাগ পরিবহনের মালিকের ভাইসহ অন্তত সাতজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরিবহনের মালিক মো. ফারুক তালুকদারের অভিযোগ ছিল, বিল্লাল হোসেনের নেতৃত্বে হামলাটি চালানো হয়। 

পরে বিল্লালকে স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এরপর বিল্লাল হোসেন গ্রেপ্তারও হয়েছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪