| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেহরানে বিক্ষোভে যোগ দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ২০:২০:৫৩:অপরাহ্ন  |  ২০১০১৩১ বার পঠিত
তেহরানে বিক্ষোভে যোগ দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ছবির ক্যাপশন: ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে রাজধানী তেহরানে অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দেন। রোববার এই বিক্ষোভ হয়।

সিএনএনের খবরে বলা হয়, ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, তেহরানের ঐতিহাসিক ইনকিলাব স্কয়ারে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের অনেকেরই হাতে ছিল ইরানের জাতীয় পতাকা।

ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইনকিলাব স্কয়ারে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বিক্ষোভকারীদের কয়েকজনের হাতে ছিল প্ল্যাকার্ড। যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান লেখা ছিল। কোনোটিতে লেখা ছিল, ‘ইরান আমাদের মাতৃভূমি। তার মাটি আমাদের সম্মান, তার পতাকা আমাদের কাফন।’


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪