| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ০৬:২৮:৫২:পূর্বাহ্ন  |  ১৬৮৮১৪৬ বার পঠিত
এবার ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা
ছবির ক্যাপশন: ইরানের হামলার পর সক্রিয় ইসরায়েলের আয়রন ডোম।

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

এবার আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। কয়েক ঘণ্টা আগেই এ হামলা চালানো হয়েছে। সোমবার (২৩ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের আধা সরকারি বার্তাসংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘণ্টা আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এ সময় দেশটির আকাশে সাইরেন বেজেছে। তবে এ হামলা ইরান থেকে চালানো হয়নি। ইয়েমেন এ হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিজের অধীনে ২১তম হামলা এখনো চালানো হয়নি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৪০০-এর বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন।

ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। ২২ জুন পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিস III’ এর আওতায় ইরান ইসরায়েলে মোট ২০ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪