স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণমূলক একটি পোস্ট দিয়েছেন মনিরা শারমিন।
শনিবার ( ১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনি একটি পোস্ট করেন তিনি।
ফেসবুকে ওই পোস্টে মনিরা শারমিন লেখেন, নুরুল হক নুর, আমার সহযোদ্ধা যতবার বলেন জুলাই আন্দোলনের ছাত্রদের তারা তৈরি করেছে, ততবার আমার মনে পড়ে পুরনো দিনের কথা। যখন নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি ‘আম্মা’ ডাকছিলেন হাসিনারে।
২০১৯ সালের ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হল সংসদের জিএস নির্বাচিত হয়েছিলেন মনিরা শারমিন। সেবারের নির্বাচনেই ভিপি হয়েছিলেন নুরুল হক নুর।
রিপোর্টার্স২৪/ধ্রুব