| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরের ভাইরাল ডিসির বিরুদ্ধে তদন্তে নেমেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ১৪:৩৭:১০:অপরাহ্ন  |  ১৬৭৩২১২ বার পঠিত
শরীয়তপুরের ভাইরাল ডিসির বিরুদ্ধে তদন্তে নেমেছে জনপ্রশাসন মন্ত্রণালয়
ছবির ক্যাপশন: শরীয়তপুরের ভাইরাল ডিসির বিরুদ্ধে তদন্তে নেমেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

শরীয়তপুর প্রতিনিধি : সামাজিক মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২২ জুন) গঠিত তিন সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ। সদস্য হিসেবে আছেন জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগের দুই যুগ্ম সচিব। কমিটি ওই ঘটনার সত্যতা যাচাই ও প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ সংগ্রহ করবে।

গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও ও ছবিতে আশরাফ উদ্দিনকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়, যা ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়।

পরদিন শনিবার তাঁকে ওএসডি করা হয় এবং রোববার সকালে তিনি দায়িত্ব হস্তান্তর করেন। বর্তমানে ভারপ্রাপ্ত ডিসির দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ওয়াহিদ হোসেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪