| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল: আব্দুল্লাহ হিল বাকী

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ০৫:২৭:৪৪:পূর্বাহ্ন  |  ৮০৬ বার পঠিত
এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল: আব্দুল্লাহ হিল বাকী

স্টাফ রিপোর্টার: এনসিপির এমপিদের মধ্যে ৬ জনই আগে-পরে সাংগঠনিকভাবে কিংবা কোচিং টিচার হিসেবে; নানানভাবেই শিবিরের সাথে সংযুক্ত ছিলো বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা আব্দুল্লাহ হিল বাকী।

রোববার (২১ জুন) রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, এনসিপির এমপিদের মধ্যে ৬ জনই আগে-পরে সাংগঠনিকভাবে কিংবা কোচিং টিচার হিসেবে; নানানভাবেই শিবিরের সাথে সংযুক্ত ছিলো। এখন হয়তো পথ-মত, চিন্তাধারা আলাদা হয়ে গেছে। এসব নিয়ে নাক সিঁটকানোরও এখন কিছু নাই। অতিরঞ্জনেরও কিছু নাই।

তিনি আরও লেখেন, দুইদিন পরপর এনসিপিতে এই ক্যাঁচালটা লাগে যে, কে সাবেক শিবির আর কে শিবির না, এসব নিয়ে বাটখারা বসানো হয়। কেউ শিবির বা জামায়াতের রাজনীতিটা করবে না বলেই সে এনসিপিতে এসেছে। এটাকে সানন্দেই গ্রহণ করা উচিত।

আবদুল্লাহিল বাকী বলেন, এনসিপি সেক্যুলার পার্টি, মধ্যপন্থি রাজনীতি করবে। এই লাইনের রাজনীতিটা ধারণ করেই পার্টি ফর্ম হয়েছে। ভবিষ্যৎ কোন দিকে যায় সেটা আসলে আগ থেকে কেউই বলতে পারবে না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪