| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১২:৫৫:৩৮:অপরাহ্ন  |  ৬৯৭ বার পঠিত
নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

রিপোর্টার্স২৪ ডেস্ক: গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

সোমবার (২২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন উপলক্ষে ২৩ জুন বিকালে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় জোট। সেখানে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সীমান্তে প্রতিবেশী দেশের অস্ত্র মজুতসহ বিভিন্ন ইস্যুতে সরকারের কার্যকর ভূমিকা নেই। তিনি বলেন, সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যুতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

তিনি আরও বলেন, ২৩ জুন ঘিরে কোনো নিষিদ্ধ ঘোষিত দল রাজনৈতিক কর্মসূচি চালানোর চেষ্টা করলে তা প্রতিরোধের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়।

এ সময় তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় আরও খারাপ হয়েছে বলেও মন্তব্য করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪