| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: জামায়াতের আমির

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৮:১০:১৩:অপরাহ্ন  |  ৪৭৯ বার পঠিত
জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: জামায়াতের আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থ বছরের সদ্য পাস হওয়া বাজেট জামায়াতে ইসলামীর তৈরি ছায়া বাজেটের কাছাকাছিই হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় জামায়াত আমির বাজেটে প্রান্তিক ও মুদি দোকানের অগ্রিমকর, সাইকেলের যন্ত্রাংশের করছাড়সহ বেশকিছু সেক্টরে বিরোধীদলের প্রস্তাবনা বিবেচনা করায় সরকারকে ধন্যবাদ দেন।

শফিকুর রহমান বলেন, ৬১টি প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে, কিন্তু এতে যদি বাজারে প্রতিফলন দেখতে না পাওয়া যায়; তাতে বুঝে নিতে হবে এতে লাভবান হবে সিন্ডিকেটই।

মতবিনিময় সভায় অতীতের সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে সংসদে দায়িত্বহীন আচরণ না করার আহ্বানও জানান বিরোধীদলীয় নেতা।

তিনি আবারও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করে বলেন, এ নিয়ে আন্দোলন চলবে। জামায়াত জুলাই সনদ নিয়ে জাতির কাছে ওয়াদাবদ্ধ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪