| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ০৮:৩০:১৫:পূর্বাহ্ন  |  ২৬৫৩ বার পঠিত
বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি আবারও নাম লেখালেন বিশ্ব ফুটবলের ইতিহাসে। কেপ ভার্দের বিপক্ষে চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপ-এর শেষ বত্রিশের ম্যাচে গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২০-এ উন্নীত করেছেন লিওনেল মেসি। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে আরও দৃঢ়ভাবে নিজের অবস্থান নিশ্চিত করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

একই সঙ্গে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বেশি বয়সী দক্ষিণ আমেরিকান ফুটবলার হিসেবেও নতুন রেকর্ড গড়েছেন তিনি। ৩৯ বছর ৯ দিন বয়সে গোল করে তিনি ভেঙে দিয়েছেন ওবদুলিও ভারেলার দীর্ঘদিনের রেকর্ড। উরুগুয়ের এই কিংবদন্তি ১৯৫৪ বিশ্বকাপে ৩৬ বছর বয়সে নকআউট পর্বে গোল করে রেকর্ডটি গড়েছিলেন।

চলতি আসরে এটি মেসির সপ্তম গোল। ফলে বিশ্বকাপের সর্বকালের গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়েছেন তিনি। ফরাসি এই তারকার গোলসংখ্যা বর্তমানে ১৮টি। তৃতীয় স্থানে রয়েছেন মিরোস্লাভ ক্লোসে, যার বিশ্বকাপ গোল ১৬টি।

মেসির টানা আট বিশ্বকাপ ম্যাচে গোল করার যাত্রা শুরু হয়েছিল ২০২২ ফিফা বিশ্বকাপ-এর শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তিনি গোল করেন নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং ফ্রান্সর বিপক্ষে। চলতি বিশ্বকাপে তিনি এরই মধ্যে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান এবং সর্বশেষ কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা:

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ২০ গোল (৩০ ম্যাচ)

২. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ১৮ গোল (১৮ ম্যাচ)

৩. মিরোস্লাভ ক্লোসে (জার্মানি) — ১৬ গোল (২৪ ম্যাচ)

৪. রোনালদো নাজারিও (ব্রাজিল) — ১৫ গোল (১৯ ম্যাচ)

৫. গার্ড মুলার (জার্মানি) — ১৪ গোল (১৩ ম্যাচ)

৬. জুস্ত ফন্টেইন (ফ্রান্স) — ১৩ গোল (৬ ম্যাচ)

৭. পেলে (ব্রাজিল) — ১২ গোল (১৪ ম্যাচ)।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪