| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদ নিয়ে ছেড়ে কথা বলব না: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১৭:২২:১৪:অপরাহ্ন  |  ৩৮০ বার পঠিত
জুলাই সনদ নিয়ে ছেড়ে কথা বলব না: জামায়াত আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ জাতীয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। তবে সরকার এটি বাস্তবায়ন না করে জনগণের গণরায়ের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করছে বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল জোন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই সনদ আমাদের জাতীয় জীবনের অন্যতম অর্জন। সরকার এটি বাস্তবায়ন না করে গণরায়ের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করছে। হয়তো অনেকে মনে করছেন সময় শেষ হয়ে গেছে। কিন্তু তাদের সময় এখনো শেষ হয়নি। এ বিষয়ে আমরা কোনো আপস করব না, ছেড়ে কথা বলব না।”

তিনি বলেন, বিগত নির্বাচনে জনগণ ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় ভোট দিয়েছিল এবং ন্যায়-ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছিল। তবে কিছু মানুষ আঁতাতের মাধ্যমে জনগণের সেই রায় ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দল সব পর্যায়ের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষায়, স্থানীয় সরকার নির্বাচন সরকার গঠনের নয়, বরং উন্নয়নের নির্বাচন।

তিনি বলেন, “উন্নয়ন যেখানে, সেখানে স্বার্থসংশ্লিষ্টদের আগ্রহও থাকে। তবে জনগণের সম্পদ বা সুযোগ-সুবিধা কেউ যেন অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক থাকব। জনগণের অধিকার জনগণের কাছেই পৌঁছে দিতে চাই।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ব্যক্তিগত কোনো প্রাপ্যতা থাকলেও তা গ্রহণ না করতে এবং আত্মীয়-স্বজনকে কোনো ধরনের অগ্রাধিকার না দিতে। তিনি স্থানীয় সরকার নির্বাচনে উন্নয়ন ও জনকল্যাণের পক্ষে কাজ করার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪