| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বরাষ্ট্রমন্ত্রী নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারাদেশে কীভাবে করবে?

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ০৭:২১:২৪:পূর্বাহ্ন  |  ৪৮৭ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারাদেশে কীভাবে করবে?

গাজীপুর প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজ জেলার মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সারাদেশে মাদক ও আইনশৃঙ্খলা কীভাবে নিয়ন্ত্রণ করবেন? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে তিনি এ নিয়ে সমালোচনা করেন। 'জুলাই' নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম এ সময় বলেন, কয়েক দিন আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নিজের দলের এক সংসদ সদস্য বলেছেন, কক্সবাজার মাদক কারবারের সূতিকাগার। স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের এলাকাতেই মাদক বন্ধ করতে না পারেন, তাহলে তিনি সারাদেশের মাদক কীভাবে বন্ধ করবেন। দেশের আইনশৃঙ্খলা কীভাবে নিশ্চিত করবেন।

তিনি আরও বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন। এরপর সারা বাংলাদেশের সব জায়গায় মাদক কারবারি বন্ধ করুন এবং দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করুন।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ কালীগঞ্জ থেকে জুলাই পদযাত্রার সূচনা করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪