| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেরিনোর শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ০৩:১২:৫১:পূর্বাহ্ন  |  ১০১২ বার পঠিত
মেরিনোর শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন

স্পোর্টস ডেস্ক: নাটকীয় জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে ৮৮তম মিনিটে মিকেল মেরিনোর গোলে জয় নিশ্চিত করে স্পেন। গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও দলের ত্রাতা হয়ে উঠেছেন এই মিডফিল্ডার।

এর আগে ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে, চলতি বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালের বিপক্ষে এবং এবার বেলজিয়ামের বিপক্ষে—টানা তিনটি বড় ম্যাচে জয়সূচক গোল করেছেন মেরিনো।

ম্যাচের শুরুতে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় স্পেন। পরে চার্লস দে কেতেলারির হেডে সমতায় ফেরে বেলজিয়াম। শেষ পর্যন্ত মেরিনোর গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠল স্পেন। অন্যদিকে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বেলজিয়াম এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল।

ম্যাচে বেলজিয়ামের বড় ধাক্কা ছিল গোলরক্ষক থিবো কোর্তোয়ার চোট। দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। তার বদলি গোলরক্ষক সেন্নে লামেন্সের ভুল থেকেই আসে স্পেনের জয়সূচক গোল।

সেমিফাইনালে আগামী মঙ্গলবার ডালাসে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪