| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম দিনেই বাংলাদেশ হারালো ৮ উইকেট, রান কেবল ২২০

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৫ ইং | ১৩:০৬:০০:অপরাহ্ন  |  ১৬৫২৬৮৩ বার পঠিত
প্রথম দিনেই বাংলাদেশ হারালো ৮ উইকেট, রান কেবল ২২০
ছবির ক্যাপশন: প্রথম দিনেই বাংলাদেশ হারালো ৮ উইকেট, রান কেবল ২২০

রিপোর্টার্স২৪ ডেস্ক : কলম্বো টেস্টে আজ এমন এক দিন গেল... যেখানে ৮ উইকেট হারিয়ে ৭১ ওভারে বাংলাদেশ রান করতে পারে কেবল ২২০। তবে এদিন এসএসসি গ্রাউন্ডে টাইগার ব্যাটারদের কেউই পাননি ফিফটির দেখা। ওপেনার সাদমান ইসলাম খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন। সেট হয়েও ইনিংস বড় করতে পারলেন না মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ। 

নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও টস জিতলেন। কোন দ্বিধা না করেই আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্যাপ্টেন। তবে অধিনায়কের সিদ্ধান্তের বিপরীত প্রমাণ করে আসলেন ব্যাটাররা, স্কোরবোর্ডে একশ রান জমা হওয়ার আগেই টপ অর্ডারের চার ব‍্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। 

এরপর অবশ্য টাইগারদের জন্য স্বস্তি হয়ে কলম্বোতে আসে বৃষ্টি। ২ ঘন্টারও বেশি সময় পর আবার খেলা শুরু হলে লিটন-মুশফিকের ব্যাটে বাংলাদেশের দারুণ কামব্যাক। তবে চা বিরতির ঠিক আগ মুহূর্তে লিটনকে হারিয়ে আরও বিপদ বাড়ে বাংলাদেশের। ৫৬ বলের ইনিংসে লিটন দাসের ব্যাট থেকে আসে ৩৪ রান। অভিষেক টেস্ট খেলতে নামা সোনাল দিনুশার প্রথম শিকার হলেন লিটন। ভাঙে মুশফিকের সাথে গড়া ৬৭ রানের পার্টনারশিপ। 

কলম্বো টেস্টের প্রথম দিনের চা বিরতিতে যাওয়ার আগে ৪৯ ওভারে বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ১৪৪। শেষ সেশনের শুরুতেই বাংলাদেশ হারায় অভিজ্ঞ মুশফিকুর রহিমের উইকেট। দিনুশার দ্বিতীয় শিকার হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ৩৫ রান। 

লিটনের বিদায়ের পর উইকেটে আসা মেহেদী হাসান মিরাজ ৩১ রানের বেশি করতে পারেননি। আর তাতেই দলীয় ১৯৭ রানে ৭ম উইকেট নেই বাংলাদেশের। নাইম হাসানের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ বিকেলে অবশ্য আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে, তাইজুল ইসলাম আর এবাদত হোসেন মিলে দিনের খেলা শেষ করে মাঠ ছাড়েন। 

২৪ বল খেলা তাইজুল ৯ রানে অপরাজিত থেকে কাল আবার খেলা শুরু করবেন। তাকে সঙ্গ দেওয়া এবাদতের রান ৫।   



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪