| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ১৬:১৯:১১:অপরাহ্ন  |  ৪১৮ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদদের প্রতি শ্রদ্ধা, আহতদের সম্মান, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ জুলাই এসব কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (২৪ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ও ২৯ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।

এ ছাড়া শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদল জানায়, গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি সম্মান জানানো, অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি দেওয়া, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় সারা দেশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪