| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১১ দলীয় জোটের কর্মসূচি ছাড়ল খেলাফত মজলিস

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ১৭:২৭:০২:অপরাহ্ন  |  ১৮১ বার পঠিত
১১ দলীয় জোটের কর্মসূচি ছাড়ল খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার: ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে আর অংশ নেবে না খেলাফত মজলিস। এখন থেকে দলটি নিজস্ব কর্মসূচি পালন করবে। এর আগে বাংলাদেশ খেলাফত আন্দোলনও জোটের কর্মসূচি থেকে সরে দাঁড়ায়।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছিল। নির্বাচন শেষ হওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বাস্তবে শেষ হয়ে গেছে। তবে নির্বাচন-পরবর্তী সময়ে জোটের কয়েকটি কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিয়েছে। এখন থেকে জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে দলটি।

খেলাফত মজলিস আরও জানিয়েছে, সংসদে দলটির নির্বাচিত সদস্যরা বিরোধীদলীয় ভূমিকা পালন অব্যাহত রাখবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪