| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর সদরে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ১৪:১৮:১৮:অপরাহ্ন  |  ২৪৮৪ বার পঠিত
শেরপুর সদরে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুর প্রতিনিধি: ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  

​শনিবার (১৪ নভেম্বর) শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।  

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৫ এর সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক  ও উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুসহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।  

​এসময় ৭ হাজার ১ শত ৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪