| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খনাখন্দে নরসিংদীর প্রধান সড়ক, বৃষ্টিতে বাড়ে দুর্ভোগ

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ১৫:০৬:১০:অপরাহ্ন  |  ২৪৬১ বার পঠিত
খনাখন্দে নরসিংদীর প্রধান সড়ক, বৃষ্টিতে বাড়ে দুর্ভোগ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী শহরের আরশীনগর থেকে নরসিংদী পৌরসভা পর্যন্ত প্রায় এক কিলোমিটার প্রধান সড়ক দীর্ঘদিন ধরে খনাখন্দে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালক ও পথচারীদের।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে বৃষ্টি না থাকায় সড়ক দিয়ে যানবাহন চলাচল কিছুটা স্বস্তিদায়ক হলেও সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে যায়। এতে গর্তের গভীরতা বোঝা যায় না এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের চালকদের সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের গর্তগুলো মাঝে মধ্যে ইট ফেলে সাময়িকভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হলেও বৃষ্টি হলেই সেগুলো ধুয়ে যায়। ফলে অল্প সময়ের মধ্যেই সড়ক আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিনই যানজট, ধুলাবালি ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার-হাজার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির টেকসই সংস্কারের দাবি জানিয়ে বলেন, বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। তাই জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪