| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ০৩:৪১:৩৪:পূর্বাহ্ন  |  ৫৫৬ বার পঠিত
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছানিয়া বেগম (৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার দড়িকালিনগর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ভাসুর আব্দুল হাকিমের ছেলে শাহা আলী, শহর আলীসহ কয়েকজন ছানিয়া বেগমের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছানিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়েছেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪