শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে জুলাই মাসের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ কিট প্যারেডের আয়োজন করা হয়।
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন কিট সামগ্রী পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি কিট প্যারেডে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল যথাযথভাবে অনুসরণ করে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পোশাক পরিধান, কিট সামগ্রীর সঠিক ব্যবহার ও সংরক্ষণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বাহিনীর সদস্য হিসেবে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করার আহ্বান জানান। পাশাপাশি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে কিট প্যারেডের কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ।
রিপোর্টার্স২৪/রাফিদ