| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ফেলে যাওয়া গরু ব্যবসায়ীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১৮:৩৫:৪৬:অপরাহ্ন  |  ১৩২২ বার পঠিত
নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ফেলে যাওয়া গরু ব্যবসায়ীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’

শেরপুর প্রতিনিধি: টাঙ্গাইল থেকে গরু কিনতে বের হয়ে নেশাজাতীয় দ্রব্যের শিকার হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা এক গরু ব্যবসায়ীকে উদ্ধার, চিকিৎসা এবং পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছে শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’। সংগঠনটির এ মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার গৌরান এলাকার বাসিন্দা ও পেশায় গরু ব্যবসায়ী মজনু মিয়া (৪০) সোমবার দুপুরে জামালপুর ব্রিজপাড় এলাকায় গরু কিনতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে দুর্বৃত্তরা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে শেরপুর সদর পুলিশ লাইন সংলগ্ন নবীনগর গোরস্থানের সামনে ফেলে রেখে যায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ‘আজকের তারুণ্য’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিকে, অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছবি প্রকাশ করা হয়। সেই পোস্ট দেখে মজনু মিয়ার স্বজনরা তাকে শনাক্ত করেন এবং টাঙ্গাইল থানার পুলিশের মাধ্যমে শেরপুরের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে মজনু মিয়ার পরিবারের সদস্যরা শেরপুর জেলা সদর হাসপাতালে পৌঁছালে শেরপুর সদর থানার পুলিশের উপস্থিতিতে ‘আজকের তারুণ্য’র সভাপতি রবিউল ইসলাম রতন এবং প্রস্ফুটিত শেরপুর সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা দেবাশীষ সরকার আনুষ্ঠানিকভাবে মজনু মিয়াকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ‘আজকের তারুণ্য’র মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি সমাজসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪