| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হালুয়াঘাটে খালের পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৬ ইং | ০৮:৪২:১২:পূর্বাহ্ন  |  ১৪৬৯ বার পঠিত
হালুয়াঘাটে খালের পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় খালের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও জান্নাত (৫) নামে চাচা-ভাতিজি দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জুলাই সন্ধ্যার দিকে উপজেলার ৬নং বিলডোরা ইউনিয়নের পশ্চিম দারিয়াকান্দা (কানাকড়িকান্দা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ পশ্চিম দারিয়াকান্দা গ্রামের তুলা মিয়ার ছেলে এবং জান্নাত একই গ্রামের বুরহান উদ্দিনের মেয়ে। তুলা মিয়া ও বুরহান উদ্দিন সম্পর্কে বাবা-ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশের বালুয়াকান্দা খালের পাড়ে খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা খালের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নিহত আব্দুল্লাহর বাবা তুলা মিয়া বলেন, “আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছুটিতে বাড়িতে এসেছিল। বিকেলে তার ভাতিজি জান্নাতকে নিয়ে খেলতে বের হয়েছিল। কিন্তু দুজনই আর জীবিত ফিরে আসেনি। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ঘটনার বিষয়ে কিছুক্ষণ আগে জেনেছি। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪