| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেখাপড়া ছাড়া বড় হওয়া সম্ভব নয়: নাটোরে হুইপ দুলু

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৬ ইং | ১৭:৪৪:০৫:অপরাহ্ন  |  ৯০৭ বার পঠিত
লেখাপড়া ছাড়া বড় হওয়া সম্ভব নয়: নাটোরে হুইপ দুলু

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পড়াশোনার কোনো বিকল্প নেই। লেখাপড়া ছাড়া জীবনে বড় হওয়া কিংবা ভালো চাকরি পাওয়া সম্ভব নয়। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবাইকে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে চিকিৎসাকেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকার দেশে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। আমরা চাই না, না পড়ে জিপিএ-৫ বা গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার সংস্কৃতি ফিরে আসুক। নকল করে বা অটোপাসের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, যতই হরতাল বা অবরোধ হোক, নকল করে পাস করার সুযোগ আর হবে না। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার টেবিলে বসতে হবে। পড়াশোনার বিকল্প নেই। লেখাপড়া না করলে বড় হওয়া যাবে না, চাকরিও পাওয়া যাবে না।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পিলখানা মহল্লায় পার্থ সরকারের বাড়ি থেকে সুখদেব স্টোর পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন হুইপ দুলু।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪