| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ০১:০১:৫১:পূর্বাহ্ন  |  ৮৫৩৬৮১ বার পঠিত
বগুড়ায় দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া মহানগর শাখার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় শহরের টিএমএসএস মার্কেট মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের বগুড়া মহানগর শাখার সভাপতি সৈয়দ মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সবুজ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি ও শিক্ষাবিদ ড. মনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া মহানগর শাখার প্রধান পৃষ্ঠপোষক এবং বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এছাড়া বক্তব্য দেন সংগঠনের পৃষ্ঠপোষক অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক সালমান রিয়াজ, মহানগর শাখার সহসভাপতি আসাদুল ইসলাম ও মুখলেসুর রহমান মুকুল, জেলা শাখার সভাপতি এনামুল হক, মহানগর শাখার পৃষ্ঠপোষক অধ্যাপক রফিকুল আলম এবং শিল্পপতি সেলিম রেজা।

বক্তারা দেশীয় সংস্কৃতির বিকাশ, সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় ঐতিহ্য ও মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪