| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীন থেকে ফিরে বিমানবন্দরে আটক আ.লীগ নেতা, কারাগারে প্রেরণ

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৫ ইং | ১৩:২১:২৬:অপরাহ্ন  |  ১৭৪৫১০৩ বার পঠিত
চীন থেকে ফিরে বিমানবন্দরে আটক আ.লীগ নেতা, কারাগারে প্রেরণ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: চীন থেকে দেশে ফিরে বিমানবন্দরে আটকের পর স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদার হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেন গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান ভূঁইয়া লুটুল।

শুক্রবার (২৭ জুন) দুপুরে লুটুলকে দিদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে চীন থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ আটক করে লুটুলকে। এরপর শুক্রবার তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান। 

ওসি মির মো. সাজেদুর রহমান জানান, শুক্রবার দুপুরে শওকত আলী দিদার হত্যা মামলায় লুটুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে হামলার শিকার হন। এদিন বিকাল চারটার দিকে তার গাড়িবহর গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়ায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। তারা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে বেধড়ক পিটিয়ে হত্যা করে। 

ওই হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজসহ আরও ৫০ জন আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে আরও একজন মারা যান।

এ ঘটনায় পরে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয়। মামলাটিতে এর আগে গত ২৯ অক্টোবর দুপুরে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনিও বর্তমানে কারাগারে রয়েছেন ।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪