| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ১১:০৬:০৩:পূর্বাহ্ন  |  ৮৫৯ বার পঠিত
চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলার ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান এলাকার গুলবাহার বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার চোখ ফাঁকি দিয়ে শিশু আবির ভবনের ছাদে চলে যায়। একপর্যায়ে সে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. জমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাচ্চাটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে সে ছাদে চলে যায়। পরে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ভবন থেকে পড়ে যাওয়া ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রিপোর্টার্স ২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪