| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ১৬:২৫:১৯:অপরাহ্ন  |  ৮৪৯ বার পঠিত
কলা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় কলা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত তোহা পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তোহার বাড়ির গাছ থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। স্থানীয়দের দাবি, দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে তোহাকে মারধর করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় স্থানীয় জনতা এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে (২৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যান। পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার (১ আগস্ট) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

পটিয়া আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, মোহাম্মদ তোহা অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/নাঈম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪