| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ১৭:২০:০৯:অপরাহ্ন  |  ৮৮৭ বার পঠিত
মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি: মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎

শনিবার (১ আগস্ট) এই র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব, নবজাতক ও শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশে মাতৃদুগ্ধ পান করানোর উপকারিতা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মজীবী নারীদের জন্য সুবিধাজনক স্থানে ব্রেস্ট ফিডিং কর্ণার ও বেবি কেয়ার সেন্টার স্থাপন করার বিষয়ে উল্লেখ করা হয়। ২০৩০ সালের মধ্যে মাতৃদুগ্ধ পানকারী শিশুর সংখ্যা ৮০% এ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারিত, বর্তমানে যা ৬৫% মাত্র। সভায় নরমাল ডেলিভারি এর মাধ্যমে শিশু জন্মদান উৎসাহিত করা এবং নবজাতকদের মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে প্রচলিত ফর্মুলা/ফুড সাপ্লিমেন এর বিরুদ্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগে উদ্যোগী হওয়ার আহবান জানানো হয়। 

‎‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, মাগুরা সিভিল সার্জন ডাঃ শামীম কবির, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ মোহসীন উদ্দিন ফকির, মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ আফজাল হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্তাব্যক্তি, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

‎‎সচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪