| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ২১:৩০:৫৩:অপরাহ্ন  |  ১৬৪৬ বার পঠিত
শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ডের জন্য কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ সোলাইমান কবীর এবং সদস্য সচিব অ্যাডভোকেট এম. এম. আশেক ইলাহি মুন্না। এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃষকদের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে কৃষক কার্ড প্রদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪