| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৃণমূলের ক্রীড়া প্রতিভা বিকাশে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ২১:৪৮:৩০:অপরাহ্ন  |  ১৫৩৯ বার পঠিত
তৃণমূলের ক্রীড়া প্রতিভা বিকাশে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া প্রতিনিধি: বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকদের অংশগ্রহণে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যেই বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অন্যতম অনুষঙ্গ হিসেবে গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি উদ্যোগ। শহর ও গ্রামের শিক্ষার্থীরা যাতে সমানভাবে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার পরিবেশ উন্নয়ন, খেলার মাঠ সংরক্ষণ, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ সফল করতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি করে ফুটবল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির সদস্য প্রধান শিক্ষক হারুনুর রশিদ এবং প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪