| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ২২:০৪:৫০:অপরাহ্ন  |  ২৬৪১ বার পঠিত
রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: সমাজসেবা, মানবিক মূল্যবোধ এবং টেকসই উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে রোটারি ক্লাব অব বগুড়ার ২০২৬-২৭ রোটারি বর্ষের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ২৬তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টায় শহরের হোটেল মম ইন পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ইভেন্ট চেয়ারম্যান ও পাস্ট প্রেসিডেন্ট মামদুদুর রহমান শিপন সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রোটা. মো. রেজাউল করিম বাদশা। সম্মানিত অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসানাত আলী, বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. কুদরত-ই-জাহান এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমএসএম আতিকুর রহমান বাদল।

মূল বক্তা হিসেবে সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর (৩২৮০) কে এম জয়নুল আবেদীন বিশ্বব্যাপী প্রায় ১৪ লাখ রোটারিয়ানের সেবামূলক কর্মকাণ্ড এবং রোটারি ইন্টারন্যাশনালের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট মো. রেজাউল হক নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সাজেদুল বারী লিখনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টস কলার হস্তান্তর করেন। পরে অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মরণিকা দ্য নর্দার্ন ব্লুজ-এর মোড়ক উন্মোচন করা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সেক্রেটারি রোটা. মো. শফিকুল ইসলাম বিপুল, প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৭-২৮) মো. নুরুল বাসার চন্দন, ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম বুলবুল, মো. আবু হেনা মোস্তফা কামাল, শাহ মো. মাহমুদুর রহমান জনি, এম এম রুবেল তালুকদার ও মো. সানাউল হক দুলাল। জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শামসুর রহমান তাইফ, মো. মাহবুব সাঈদী প্রিন্স ও আখতারুল ইসলাম আখতার। ট্রেজারার অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক। পরিচালক হিসেবে রয়েছেন মো. রেজাউল হক বুলু, ডা. মো. আমিরুল হোসেন চৌধুরী, মো. নবিউল ইসলাম নয়ন, কামাল ইনেনু ও মো. মনজুর কাদের। সার্জেন্ট-অ্যাট-আর্মস হিসেবে দায়িত্ব পালন করবেন রোটা. চন্দন কুমার রায়, রোটা. মো. মাসুদ করিম, রোটা. মো. তৌশিক-এ-জাহিদী রাজিত এবং রোটা. ডা. মো. সুলতান ইবনে সাঈদ।

এ সময় স্বাগত বক্তব্য দেন পাস্ট প্রেসিডেন্ট ডা. মো. মতিউর রহমান। ‘পারপাস অব দ্য ডে’ বিষয়ে বক্তব্য রাখেন রোটা. শামসুর রহমান তাইফ। রোটারি ইনভোকেশন পাঠ করেন পাস্ট প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দীন সৈকত এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পাস্ট প্রেসিডেন্ট রেজাউল হাসান রানু।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪