| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই শহীদদের স্মরণে শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ২২:২৪:০৪:অপরাহ্ন  |  ২৯৪৪ বার পঠিত
জুলাই শহীদদের স্মরণে শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট

বগুড়া প্রতিনিধি: জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে 'জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬'।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, জুলাইয়ের শহীদরা কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, বরং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আত্মত্যাগ করেছেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে তাদের আদর্শ ধারণ করে মানবিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট নতুন প্রজন্মকে তাদের আত্মত্যাগের ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

উদ্বোধনী ম্যাচে মোকামতলা উপজেলা একাদশ ও শিবগঞ্জ উপজেলা একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। খেলা উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতি ছিল।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২ আগস্ট বিকেল ৫টায় মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে একই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪