| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির বক্তব্য রাজনীতির সভ্যতার অন্তরায়: এমপি বাবুল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ০০:২৫:০৬:পূর্বাহ্ন  |  ২৬১০ বার পঠিত
এনসিপির বক্তব্য রাজনীতির সভ্যতার অন্তরায়: এমপি বাবুল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় সংবেদনশীল বক্তব্য। এনসিপির নেতাকর্মীরা সেই শিষ্টা ইতিমধ্যে বদলে ফেলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপি যে ধরনের বক্তব্য রাখছেন তা সভ্যতার অন্তরায়।’

শনিবার (১ আগস্ট) দুপুরে তার নির্বাচনী এলাকা ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শিমুল বাজার জাঙালপাশা হাজী আবদুল মজিদ একাডেমী বন্যা আশ্রয়ন কেন্দ্রে সৎ সংঘ সামাজিক উন্নয়নের উদ্দ্যোগে এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মধ্যে দুই হাজার বৃক্ষ চারা বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

সংসদ সদস্য বলেন, চল্লিশ বছর রাজনীতির সাথে আমরা জড়িত। হামলা মামলার শিকার হয়ে জেলে গিয়েছি। শতাধিক মামলার আসামি করা হয়েছে কিন্তু কখনও অসভ্য বিকৃতি মানসিকতা নিয়ে কারো বিরুদ্ধে নোংরা ভাষায় বক্তব্য রাখিনি। সাবধান হয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি বানের জলে এদেশে ভেসে আসেনি। হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল।

এনসিপির অশালীন বক্তব্য বিগত দিনের সরকারকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করে শহিদুল ইসলাম বাবুল বলেন, বিদেশের মাটিতে বসে ফুসফাস ঠুসঠাস করছেন পতিত সরকারের দোসরা। কোন লাভ হবে না। মানুষ গুম, খুন করেছেন। দেশের শত শত কোটি টাকা লুটপাট করে বসে আছেন। অনেক দিন ক্ষমতায় ছিলেন। এবার বিয়াল্লিশ বছর সাধনা করার পর আবার ফিরে আসেন পরিস্কার বক্তব্য। এনসিপির নেতাকর্মীদের বলছি কথায় কথায় সরকারকে উল্টে পাল্টে ফেলতে চান। গণতান্ত্রিক সরকারকে ফেলতে গিয়ে উল্টো  নিজেরাই পাল্টে যাচ্ছেন সেই বিষয়টি আগে খেয়াল রাখুন।

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, বৃক্ষ চারা বাড়িতে নিয়ে রোপন করতে হবে। গাছের পরিচর্যা করে সামাজিক বনায়ন হিসেবে বাড়ির আঙিনা গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। 

সৎ সংঘ সামাজিক উন্নয়নের সভাপতি খন্দকার মিজানুর রহমান বুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, ওবায়দুল আলম সম্রাট ও নুরু মিয়া, হাজী আব্দুল মজিদ একাডেমির প্রধান শিক্ষক মনিরুজ্জামান আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান হাওলাদার, সাবেক চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, জাঙ্গাল বাসা হাজী আব্দুল মজিদ একাডেমীর এডহক কমিটির সভাপতি মো. নুরু মিয়া, ফরিদপুর জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক সজীব কুমার ঘোষ, ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ, সহ-সভাপতি সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী, ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু  মুন্সী, দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন স্মরণ ভাঙ্গা উপজেলা বিএনপি'র ক্রিয়া সম্পাদক  মনজুরুল ইসলাম কুদ্দুস,  যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক রামীম মোল্লা কৃষক দলের সভাপতি শেখ সামাদ, আজিম নগর ইউনিয়ন বিএনপি নেতা শাহাদাত হোসেন , যুবদল নেতা মো. ইবাদাত হোসেন প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪