| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ০১:৪১:১৭:পূর্বাহ্ন  |  ৩০১২ বার পঠিত
কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাথার এলাকায় উলিপুর-চিলমারী সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম (২৮) ওরফে বাবু নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হামিদুল ইসলাম উপজেলার পশ্চিম সাদুল্যা এলাকার বাসিন্দা জাবেদ আলীর ছেলে।

শনিবার (১ আগস্ট) সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, মরদেহের চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। এছাড়া বাম পায়ের বুড়ো আঙুলেও আঘাতের চিহ্ন দেখা যায়। এসব কারণে এলাকাবাসীর মধ্যে মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি সড়ক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। তবে নিহতের পরিবারের দাবি, হামিদুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ সড়কের পাশে ফেলে রেখে গেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪