| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৫ ইং | ০৭:০৮:৩৬:পূর্বাহ্ন  |  ১৭৩৬৪৭২ বার পঠিত
বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

 ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে । বোয়ালমারী বাজার সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী মন্দির কমিটির আয়োজনে শুক্রবার ২৭ জুন বিকালে শহরটিতে দুইটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে রথ বের হয়। প্রথমে শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দির থেকে রথ নিয়ে একটি শোভাযাত্রা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কামারগ্রাম আখড়াবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। অপরদিকে আখড়াবাড়ি মন্দির থেকে আরেকটি রথযাত্রা বিকাল ৫ টায় শুরু হয়ে বোয়ালমারী শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এর সমাপ্তি হবে। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করেন বলে জানা যায়। 

দুটি রথযাত্রায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর -১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু। এ সময় রথ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন বোয়ালমারী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা, বাবলু সিকদার, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, সাবেক কাউন্সিলর আতিকুল আলী, হিন্দু মহাজোট নেতা মদন দাস, উপজেলা মৎস্যজীবীদলের আহবায়ক বিশ্বজিৎ সরকার প্রমুখ।

এ ছাড়াও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এ শোভাযাত্রা দুটিতে অংশ গ্রহণ করেন। 

রথ যাত্রার ইতিহাস নিয়ে আঞ্চলিক ইতিহাস সংগ্রহকারী ও কবি অসীত ভট্টাচার্য পিরু ঠাকুর বলেন- কংস বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রাকে রথে চেপে মথুরানগরী পরিক্রম করেছিলেন। সে সময় সমস্ত মথুরাবাসী ভগবানের দর্শন লাভ আর প্রণাম, পুষ্প অর্পণের সৌভাগ্য লাভ করে ছিলেন। বলা হয় এই ঘটনাকে স্মরণীয় করবার জন্য রথ যাত্রা উৎসবের আয়োজন করে থাকে সনাতন ধর্মাবলম্বীগণ।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪