| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকার কাজ করছে: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৫ ইং | ১৩:২৭:১১:অপরাহ্ন  |  ১৬৭৫৯৪৭ বার পঠিত
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকার কাজ করছে: প্রেস সচিব
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

শনিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকার কাজ করে চলেছে। ইতোমধ্যে নির্বাচন কমিশনের মৌলিক সংস্কারের কাজ শুরু হয়ে গেছে।

প্রেস সচিব আরও বলেন, প্রতিটি বড় বড় মন্ত্রণালয়ে সংস্কার করা হয়েছে এবং মন্ত্রণালয়গুলোয় স্বচ্ছতা এসেছে। এছাড়া রাজনৈতিক, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশসহ অন্যান্য প্রশাসনিক পর্যায়ের সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। 

আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি টেকসই গণতান্ত্রিক ধারা সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, দুর্নীতি ও অনিয়ম রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া সম্পদের বিবরণী খতিয়ে দেখছে দুদক।

এসময় দক্ষিণাঞ্চলের উন্নয়নে অন্তর্বর্তী সরকার মংলাবন্দর এলাকায় চীনা ব্যবসায়ীদের জন্য অর্থনীতিক অঞ্চল গড়ে তোলা, খুলনা অঞ্চলের বন্ধ মিল–কলখানা বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে চালুসহ এক গুচ্ছ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান প্রেস সচিব। 

রিপোর্টার্স২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪