| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো: স্পর্শিয়া

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ১৫:৩৩:১৩:অপরাহ্ন  |  ১৪৫৬ বার পঠিত
আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো: স্পর্শিয়া

বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি ভ্রমণ, শিল্প ও সংস্কৃতির নানা অভিজ্ঞতা নিজের মতো করে উপভোগ করছেন অভিনেত্রী স্পর্শিয়া। বছরের বড় একটি সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কাটান তিনি, কারণ সেখানে তার পরিবারের সদস্যরা বসবাস করেন। প্রবাসজীবনের ব্যস্ততার ফাঁকে শহরটির শিল্প-সংস্কৃতির নানা আয়োজনেও নিয়মিত নিজেকে যুক্ত রাখছেন এই অভিনেত্রী।

কদিন আগে নিউইয়র্কের একটি আইম্যাক্স হলে খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত সিনেমা ‘দ্য ওডিসি’ দেখেছেন স্পর্শিয়া। সিনেমাটি দেখার পর নিজের অনুভূতি ও প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। বড় পর্দায় নোলানের নির্মাণশৈলী উপভোগের অভিজ্ঞতা তাকে বেশ আলোড়িত করেছে বলে জানান অভিনেত্রী।

শুধু সিনেমা দেখেই থেমে থাকেননি স্পর্শিয়া। ঘুরে বেড়িয়েছেন নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতেও। সেখানে তিনি দেখেছেন কিংবদন্তি মার্কিন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মার্থা গ্রাহামের ওপর আয়োজিত একটি প্রদর্শনী। শিল্পের ভিন্ন ভিন্ন মাধ্যমকে কাছ থেকে দেখা ও অনুভব করার মধ্য দিয়েই বর্তমানে তার নিউইয়র্কের দিনগুলো কাটছে।

ভ্রমণ ও শিল্পের এই অভিজ্ঞতার পাশাপাশি অভিনয়েও ব্যস্ত রয়েছেন স্পর্শিয়া। বর্তমানে তাকে দেখা যাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’এ। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ আরও অনেকে।

অভিনয়, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা সবকিছুকে নিজের জীবনের অংশ করে এগিয়ে চলেছেন স্পর্শিয়া। তার ভাবনার প্রতিফলনও পাওয়া যায় তার কথায়‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।’ জীবনের নতুন অভিজ্ঞতার দিকে সাহস করে এগিয়ে যাওয়ার এই বার্তাই যেন তার বর্তমান জীবনযাত্রার সঙ্গেও মিলে যায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪