| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ১৬:১৭:১২:অপরাহ্ন  |  ১৩৭৩৯ বার পঠিত
পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

রিপোর্টার্স২৪ ডেস্ক:  একের পর এক বিতর্কিত কাণ্ডে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত চত্বরে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে তাকে গালমন্দ ও হুমকি দিয়ে আসেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। আদালত প্রাঙ্গণের ওই ঘটনা পরে দেশজুড়ে তুমুল আলোচনায় রূপ নেয়।

সাধারণ মানুষের একটা বড় অংশ সেই সাংবাদিকের পক্ষে অবস্থান করার কারণে পরীমনিকে ঘিরে শুরু হয় ব্যাপক সমালোচনা। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। পরীমনির বিতর্কিত এই কাণ্ড পুরো শিল্পী জাতির জন্য কলঙ্ক উল্লেখ করে রিনা খান বলেন, ‘আমি কেনো হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি, কালকে আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি অলঅভার শিল্পীদের কথাই বলছি যে, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’

তিনি আরও বলেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না। মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু পরিচিত হই। আমাদের সুনামটাও আসে মিডিয়ার মাধ্যমে, আমাদের দুর্নামটাও আসে মিডিয়ার মাধ্যমে। তাই আমরা এমন কোনো কথা বলব না, এমন কোনো ব্যবহার করব না যেটা শিল্পীদের ওপর বর্তায়।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪