| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতালিতে জেমসের কনসার্ট ঘিরে কী ঘটেছিল, যা বলছেন আয়োজকরা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ২১:১৭:৩১:অপরাহ্ন  |  ৭২০ বার পঠিত
ইতালিতে জেমসের কনসার্ট ঘিরে কী ঘটেছিল, যা বলছেন আয়োজকরা

স্টাফ রিপোর্টার: ১৬ আগস্ট ইতালির রাজধানী রোমে বাংলাদেশের সংগীত তারকা নগর বাউল খ্যাত জেমসের একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট ইতালির ভেনিসে অনুষ্ঠিত হবে জেমসের আরেকটি লাইভ কনসার্ট।

তবে রোমের টিকিটের টাকা তছরুফের অভিযোগ ও হোটেলের নোংরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ইউরোপসহ সারাদেশেই হইচই চলছে। সবাই জানতে চাইছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হোটেলের ছবি কী জেমসের ব্যবহৃত কক্ষ ছিল? জেমসের ম্যানেজার রোবায়েত ঠাকুর কি আসলেই টিকিটের টাকা আত্মসাৎ করেছেন?

এ বিষয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) রোমে কনসার্টের আয়োজক ইভেন্ট প্রতিষ্ঠান এবিজেনের কর্ণধার আবুল মুয়াজ বলেন, বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তী জেমস। উনার বিরুদ্ধে হোটেল নোংরা করার ও টাকা আত্মসাতের কোনো অভিযোগ আমাদের নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ছড়িয়েছে ঘটনা আসলে সেটা নয়। আমাদের পুরো অভিযোগ জেমসের ব্যবসায়িক ম্যানেজার রোবায়েত ঠাকুর রবিনকে নিয়ে।

মুয়াজ অভিযোগ করেন, ১৬ আগস্ট কনসার্টের জন্য জেমস ৩০ হাজার ইউরো সম্মানি চেয়েছিলেন। আমরা সেই টাকা দিয়েছি। কিন্তু অনুষ্ঠানের ঠিক আগে জেমসের ম্যানেজার রবিন টিকিট কাউন্টার থেকে আরও প্রায় ১৪ হাজার ইউরোর সমমান টিকিটের টাকা নিয়ে যান। সেই টাকা আয়োজকদের টাকা। জেমসের সঙ্গে আয়োজকদের ডিনারের কথা ছিল কিন্তু ম্যানেজার রবিন সেই ব্যবস্থাও করেননি। আমাদের জন্য কন্টেন্ট বানানোর কথা ছিল তাও করেননি। অনুষ্ঠানের সময় আমি আয়োজক, আমাকেই স্টেজে উঠতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে রবিন অন্যদের সঙ্গে ডিনারের ব্যবস্থা করিয়েছেন। এতে আমরা আয়োজকরা ক্ষুব্ধ।

তিনি আক্ষেপ করে বলেন, জেমস আমাদের সংগীতের গুরু। তাকে নিয়ে তো আমাদের কোনো ক্ষোভ নেই। কিন্তু তার কাছে যেসকল তথ্য পৌছানোর কথা তা পৌঁছানো হয়নি। এজন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে দ্রুত সংবাদ সম্মেলন করবো।

এবিজেনের মালিক মুয়াজ বলেন, ২২ আগস্ট ইতালির ভেনিসে জেমসের দ্বিতীয় কনসার্টের আয়োজকও আমরা ছিলাম। আমরা টিকিটও বিক্রি করেছি। এখন জেমসের ম্যানেজার বলছেন অন্য প্রতিষ্ঠান সেখানে প্রোগ্রাম আয়োজন করেছে। এখন আমাদের কাছ থেকে যারা টিকিট কেটেছিলেন তাদের টিকিট আমরা রিফান্ড করতেছি। আমরা রবিনের কাছে আর্থিক ক্ষতি দাবি করবো।

জেমসের হোটেল নোংরা ও ভাড়া পরিশোধের ব্যাপারে মুয়াজ বলেন, হোটেল নোংরা জেমস করেননি, জেমসের সঙ্গে থাকা একজনের রুম নোংরা ছিল। যার জন্য আমাদের ২০০ ইউরো জরিমানা দিতে হয়েছে।

এসব অভিযোগের ব্যাপারে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ইতালির ভেনিসে সংবাদ সম্মেলনে জেমস বলেন, আমাদের একজন ইয়াং অতিথি গিটারিস্ট ছিল। ইয়াং ছেলে তো রুম ক্লিন করে নাই। আর তাতে কি হয়েছে? হোটেল নোংরা হলে তো প্রতিদিন পরিষ্কার করতে হয়। এটা এমন কিছু না। অনেকে সিগারেটও খায়। ২০০ ইউরো জরিমানা কিছু না। এটা এমন কোনো ঘটনা না।

হোটেলের ছবি বাইরে আসার ব্যাপারে জেমস বলেন, হোটেল আমাদের তো কোনো কমপ্লিন করেনি। ভেনিসে আসার পর জানতে পারলাম। আমাদের কারোরও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার যা খুশি লেখার অধিকার আছে, এগুলো বড় করে দেখার কিছু নেই।

ভেনিসের কনসার্টের আয়োজকদের একজন সজিব আল হোসাইন বলেন, ইতালিতে কিছু চিহ্নিত চাঁদাবাজ সৃষ্টি হয়েছে। রাজনীতিবিদদের কাছ থেকে টাকা নিতে নিতে এখন সবার কাছ থেকেই তারা চাঁদা নিতে চান। জেমসের অনুষ্ঠানে টিকিট বেশি বিক্রি হয়েছে এজন্য তাদের মাথা নষ্ট হয়ে গেছে। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টাপাল্টা বলছেন ও লিখছেন। ২৩ আগস্ট ভেনিসে স্মরণকালের সব থেকে জমজমাট কনসার্ট হবে জেমসকে ঘিরেই। দেখবেন এখানে এমন নোংড়ামি হবে না। কারণ, এখানে ঐসকল চাঁদাবাজ নেই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪