| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুয়ার আসর থেকে চেয়ারম্যানসহ ৭ আ’লীগকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৮৭১১ বার পঠিত
জুয়ার আসর থেকে চেয়ারম্যানসহ ৭ আ’লীগকর্মী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, শার্শা ইউপি সদস্য তোতা, ইউপি সদস্য খালেক, আওয়ামী লীগ নেতা হায়দার, মাখম ও মুকুল।

যশোর প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা থেকে মফিজুর রহমান নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। গত রোববার রাত ৯টার দিকে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, শার্শা ইউপি সদস্য তোতা, ইউপি সদস্য খালেক, আওয়ামী লীগ নেতা হায়দার, মাখম ও মুকুল।


গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকার বাহিরে অবস্থান করছিল তারা।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিভিন্ন মামলার পলাতক আসামিরা একটি ফ্ল্যাটে জুয়ার আসরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ অপরাধমূলক একাধিক মামলা রয়েছে।


ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪