| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ১৮:২৭:২৩:অপরাহ্ন  |  ৪১২৪ বার পঠিত
ঝিনাইদহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ-সভাপতি ও ৩ নম্বর সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আল মামুন এবং ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাজাহান সিরাজ (সাজু)। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকদের ভূমিকা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কৃতী শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা পরিষদের পক্ষ থেকে গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মজিদ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪